বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচনে বামফ্রন্টের ঘাঁটি পশ্চিমবঙ্গ ও কেরালায় বামফ্রন্ট খারাপ ফলাফল করলেও ত্রিপুরায় জয়ের ধারা বজায় রেখেছিল। লোকসভার দুটি আসনেই জয়ী হয়েছিল বামফ্রন্ট। এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেও বামফ্রন্ট ত্রিপুরায় ভালো ফলাফল করতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। আগামী ১৫ জুলাই অনুষ্ঠেয় রাজ্যের ছয় হাজার ৬৪৬টি পঞ্চায়েতের মধ্যে ইতিমধ্যে ৯৬১টিতে বামফ্রন্টের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাজ্যের নির্বাচন কমিশন সূত্র থেকে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দেখা গেছে, ৯৬১টি আসনে বামফ্রন্টের প্রার্থী ছাড়া অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী নেই। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে বামফ্রন্টের ওই সব প্রার্থী। কলকাতা প্রতিনিধি।