বিনা মূল্যের দীর্ঘতম ওয়াই-ফাই জোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে বড় বিনা মূল্যে ব্যবহারযোগ্য ওয়াই-ফাই জোনটি এখন ভারতের বিহার রাজ্যে। প্রযুক্তিতে পিছিয়ে থাকা অন্যতম রাজ্য হিসেবে আখ্যায়িত এই বিহারে ২০ কিলোমিটার এলাকাজুড়ে ওয়াই-ফাই প্রযুক্তির সুবিধা স্থাপন করা হয়েছে। বিহারের আশোক রাজপথের এনআইটি-পাটনা থেকে ডানাপুর পর্যন্ত এলাকায় যে কেউ বিনা মূল্যে ইন্টারনেট-সেবা পাবে।
এর অগে বিনা মূল্যে সবচেয়ে বড় ওয়াই-ফাই জোনের রেকর্ডটি ছিল চীনে হাতে। প্রযুক্তির ক্ষেত্রে বিহারের আমূল পরিবর্তনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। গত বুধবার তিনি ওই ওয়াই-ফাই সেবার উদ্বোধন করে তিনি বলেন, পর্যটনের স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।। টাইমস অব ইন্ডিয়া।