প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে চালু হয়েছে বিনোদন, অর্থাৎ কিনা স্রেফ নেশা করার জন্য গাঁজা বিক্রির প্রথম দোকান। যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যে চিকিৎসার প্রয়োজনে গাঁজা সেবনের অনুমতি ছিল। ২০১২ সালের নভেম্বরে কলোরাডো ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিনোদনের উদ্দেশ্যে ব্যবহারে গাঁজা বিক্রির অনুমোদন দেওয়া হয়। তবে দোকানে তা বিক্রির অনুমতি কার্যকর হয় চলতি ১ জানুয়ারি থেকে। এর ধারাবাহিকতায় নতুন বছরের শুরুর দিন গত বুধবার কলোরাডোর কিছুসংখ্যক দোকানে গাঁজা বিক্রি শুরু হয়েছে। এএফপি।