বিন্নির অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আম আদমি পার্টি (এএপি) থেকে বহিষ্কৃত এমএলএ বিনোদ কুমার বিন্নি গতকাল সোমবার থেকে অনশন শুরু করেছেন। তিনি বলেন, তাঁকে দল থেকে বহিষ্কারের আগে দলের নেতা অরবিন্দ কেজরিওয়ালের উচিত ছিল গণভোটের আয়োজন করা। তাঁর (বিন্নি) নির্বাচনী এলাকা লক্ষ্মীনগরে জনসভার আয়োজন করাও উচিত ছিল। বিন্নি অভিযোগ করেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর কেজরিওয়াল স্বৈরাচারে পরিণত হয়েছেন। তিনি একাই আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। অথচ তাঁর উচিত ছিল আইনমন্ত্রী সোমনাথ ভারতীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’ টাইমস অব ইন্ডিয়া।