বিপণিবিতানে উড়োজাহাজ বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে গতকাল মঙ্গলবার বিপণিবিতানের ওপর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে চালক ও চার যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীর সবাই মার্কিন নাগরিক। বিমান বিধ্বস্তের ঘটনা সত্ত্বেও বিপণিবিতানের সবাই নিরাপদে আছেন। পুলিশ বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় সকালে মেলবোর্নের এসেনডনের বিমানবন্দর থেকে তাসমানিয়ার কিংস আইল্যান্ডের উদ্দেশে যাত্রা করে বিচক্রাফট সুপার কিং এয়ারের একটি চার্টার ফ্লাইট। এর কিছুক্ষণ পরই ওই ফ্লাইটটির ‘ইঞ্জিনে আকস্মিক বিপর্যয়’ ঘটে এবং বিপণিবিতানের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। ভিক্টোরিয়ার গভর্নর ড্যানিয়েল অ্যানড্রিউস বলেছেন, এটি এই অঙ্গরাজ্যে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক বেসামরিক বিমান দুর্ঘটনার ঘটনা।
বিবিসি