প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালে মেক্সিকো উপসাগরের তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ক্রমবর্ধমান ক্ষতিপূরণের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হস্তক্ষেপ চেয়েছে ব্রিটিশ তেল কোম্পানি বিপি। জরিমানা ও তেল-সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের একটি আদালতে মামলা চালিয়ে যাচ্ছে কোম্পানিটি। কোম্পানিটি ক্ষতিপূরণের জন্য ৮০০ কোটি ডলারের কিছু বেশি অর্থ জমা রাখে। কিন্তু ক্ষতিপূরণের দাবি ক্রমেই বেড়ে চলেছে। রয়টার্স।