বিপুল ভোটে জয়ী তৃণমূল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তিন স্তরের পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার গভীর রাত পর্যন্ত গণনা শেষে এই তথ্য মিলেছে।নির্বাচন হওয়া তিন হাজার ২১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পেয়েছে এক হাজার ৮২০টি পঞ্চায়েত। বামফ্রন্ট পেয়েছে ৭৬০টি। আর কংগ্রেস পেয়েছে ২৪২টি পঞ্চায়েত। এবারের পঞ্চায়েত নির্বাচন হয় পাঁচ দফায়। ১১, ১৫, ১৯, ২২ এবং ২৫ জুলাই। এই নির্বাচনে সহিংসতার বলি হয়েছেন ৩৭ জন।