বিবাহবিচ্ছেদের পক্ষে মত দিয়েছেন ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার জনগণ। গতকাল রোববার দেশটির প্রধানমন্ত্রী লরেন্স গনজি গণভোটের এই অভাবনীয় ফল ঘোষণা করেন। উল্লেখ্য, বিবাহবিচ্ছেদ আইন চালু হবে কি হবে না, তা নিয়ে গত শনিবার মাল্টায় গণভোট অনুষ্ঠিত হয়। অবাধ এই গণভোটে দেশটির তিন লাখ ৬০ হাজার ভোটারকে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।প্রধানমন্ত্রী গনজি বলেন, এ রকম ফল তিনি আশা করেননি। কিন্তু গণরায়কে অবশ্যই সম্মান জানাতে হবে। এখন বিবাহবিচ্ছেদকে বৈধতা দিতে আইন প্রণয়ন করবে পার্লামেন্ট। প্রস্তাবিত বিলে বিবাহ বিচ্ছেদের বিষয়টি রক্ষণশীলআকারে তুলেধরা হয়েছে। এই ক্ষেত্রে মূলত আইরিশ রীতি অনুসরণকরা হয়েছে। বিলে বিচ্ছেদের আগে দম্পতিদের চার বছর আলাদা থাকার কথা বলা হয়।মাল্টা হলো ইউরোপের একমাত্র দেশ, যেখানে বিবাহবিচ্ছেদের বৈধতা নেই। এ ছাড়া বর্তমান বিশ্বে কেবল এশিয়ার দেশ ফিলিপাইনে বিবাহবিচ্ছেদ অবৈধ রয়েছে। এর আগে ২০০৪ সালে জনগণের চাপের মুখে বিবাহবিচ্ছেদকে স্বীকৃতি দিয়ে আইন করেছিল দক্ষিণ আমেরিকার দেশ চিলি। এএফপি।