প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাসেলস হামলার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার আরও দুই ব্যক্তিকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করেছে বেলজিয়ামের কর্তৃপক্ষ। দুই ব্যক্তি হলেন ইসমাইল এফ এবং ইব্রাহিম এফ। ব্রাসেলসে গত ২২ মার্চ বোমা হামলা চালানো ব্যক্তিদের জন্য শহরটিতে ফ্ল্যাট ভাড়া নিতে তাঁরা সাহায্য করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। বিমানবন্দর ও পাতাল রেলে ওই হামলায় ৩২ জন নিহত হয়। বেলজিয়ামের সরকারি কৌঁসুলিরা বলেন, গতকাল প্যারিস হামলার আরও তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এএফপি