বিবিসি বন্ধের হুমকি দেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনের প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিবিসি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এই দাবি করেছেন বিবিসির রাজনীতিবিষয়ক সম্পাদক নিক রবিনসন। খবর গার্ডিয়ানের।
বাসে চড়ে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে করা ক্যামেরনের এমন মন্তব্যের কথা রবিনসন শুনেছেন সাংবাদিকদের কাছেই। রবিনসন বলছেন, সেই কথা ক্যামেরন মজা করে বলেছিলেন, না সেটা প্রচ্ছন্ন হুমকি ছিল তা জানা মুশকিল। তবে সত্যিকার অর্থেই বিবিসির প্রতি বেশ চাপ আছে। সংস্থাটির কর্মীরা তা অনুভব করছেন।
গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিনসন বলেন, ‘রক্ষণশীল দলের বাসটির কয়েকজন তাঁকে বলেছেন, ক্যামেরন সহকারী প্রধানমন্ত্রীকে বিবিসির একটি সংবাদ প্রতিবেদন সম্পর্কে বলেন, ‘এটা একটা আবর্জনা। নির্বাচনের পর এটাকে আমি বন্ধ করে দেব।’