বিবিসির কমলা ডুমর আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবিসি ওয়ার্ল্ডের সুপরিচিত টেলিভিশন উপস্থাপক কমলা ডুমর (৪১) যুক্তরাজ্যের লন্ডনে নিজের বাসায় গত শনিবার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। ঘানায় জন্মগ্রহণকারী এই সাংবাদিক বিবিসি ওয়ার্ল্ড নিউজ এবং এই চ্যানেলের ‘ফোকাস অন আফ্রিকা’ অনুষ্ঠান উপস্থাপনা করতেন।
ঘানার সবচেয়ে পরিচিত সাংবাদিকদের একজন ডুমর ২০০৭ সালে বিবিসিতে একজন বেতার ঘোষক হিসেবে যোগ দেন। হূদেরাগই তাঁর আকস্মিক মৃত্যুর জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি বিশ্ব সংবাদ বিভাগের পরিচালক পিটার হরোকস বলেন, ‘ডুমর ছিলেন আফ্রিকার সাংবাদিকতার অগ্রদূত। তিনি আফ্রিকার প্রকৃত চিত্র তুলে ধরতে দায়বদ্ধ ছিলেন।’ বিবিসি।