প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের এমপিরা মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনটি বোঝাতে ‘ইসলামিক স্টেট’ বা আইএস নামটির ব্যবহার বন্ধ করার জন্য বিবিসির প্রতি যে আহ্বান জানিয়েছেন, প্রতিষ্ঠানটি তা প্রত্যাখ্যান করেছে। বিবিসির মহাপরিচালক টনি হলের যুক্তি, ওই দাবি বিবিসির নিরপেক্ষতার নীতির পরিপন্থী এবং আইএসের বিরোধীদের পক্ষে যাবে। সে ক্ষেত্রে সংগঠনটির নাম ‘ইসলামিক স্টেট গ্রুপ’ বলা যেতে পারে। ওই এমপিরা আইএসের মূল আরবি নামের আদ্যাক্ষরগুলোর সমন্বয়ে ‘দায়েশ’ শব্দটি ব্যবহারের প্রস্তাব করেছিলেন। মধ্যপ্রাচ্যে অনেকে এ নামটি ব্যবহার করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেছেন, একটি ‘ভয়ংকর শাসনব্যবস্থার’ নাম হিসেবে ‘ইসলামিক স্টেট’ শব্দগুলো শুনলে মুসলিমরা কুণ্ঠিত হন।
গার্ডিয়ান