বিবিসির বাজেট নিয়ে অনিশ্চয়তা ‘অগ্রহণযোগ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সম্প্রচার সংস্থা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাজেট নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা ‘অগ্রহণযোগ্য’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাংসদেরা।বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস চলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে। কিন্তু আগামী বছরের এপ্রিল থেকে অর্থায়ন বন্ধ করে দিচ্ছে মন্ত্রণালয়। এর পর থেকে সার্ভিসকে লাইসেন্স ফি থেকে তহবিল সংগ্রহ করতে হবে।পররাষ্ট্রবিষয়ক কমিটি বলেছে, ওয়ার্ল্ড সার্ভিস এখনো যথাযথভাবে পরিকল্পনা প্রণয়ন করতে পারেনি। বিবিসি এখনো বাজেট নিরূপণে ওয়ার্ল্ড সার্ভিসকে সনদ ইস্যু করেনি।এদিকে ওয়ার্ল্ড সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, আগামী এপ্রিলে ওয়ার্ল্ড সার্ভিসের অর্থায়নে যে পরিবর্তন আনা হচ্ছে, তা সার্ভিসে নিশ্চয়তা ও স্থিতিশীলতা আনবে।কিন্তু সাংসদদের কমিটি বলেছে, ‘আর মাত্র কয়েক মাস পরই বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে ওয়ার্ল্ড সার্ভিস কোনো প্রস্তুতিই নেয়নি।’ বিবিসি।