বিবিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে কয়েকজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসির ফারসি ভাষা সার্ভিসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইরান। তাঁদের বিরুদ্ধে খবর সংগ্রহ, সাংবাদিক নিয়োগ, ইরানি সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থাসহ বিদেশ ভ্রমণে নিয়ে যাওয়ারও অভিযোগ আনা হয়েছে। গত সোমবার ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, ‘২০০৯ সাল থেকে তাঁরা বিবিসির সঙ্গে কাজ করছেন। তবে তাঁদের নাম এবং কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রকাশ করেনি বার্তা সংস্থাটি।’ বিসিসি।