বিভারকে বাদ দিয়ে মেরু ভালুককে প্রতীক করার প্রস্তাব
বর্তমানের বিভারকে বাদ দিয়ে মেরু ভালুককে জাতীয় প্রতীক করার প্রস্তাব দিয়েছেন কানাডার এক রক্ষণশীল আইনপ্রণেতা।কনজারভেটিভ দলের সিনেটর নিকোল ইটন সিনেটের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, বিভার প্রতীক হিসেবে এখন সেকেলে। তা ছাড়া এই প্রাণীটি ক্ষতিকরও বটে। বরং ‘শক্তি, সাহস, প্রাচুর্য ও মর্যাদার’ প্রতীক মেরু ভালুকই কানাডার জাতীয় প্রতীক হিসেবে বেশি মানানসই।ইঁদুরজাতীয় লোমশ উভচর প্রাণী বিভারকে কানাডার জাতীয় প্রতীক করা হয়েছিল ১৯৭৫ সালে। বিবৃতিতে সিনেটর নিকোল ইটন বলেন, ‘কৃষিখামার, রাস্তাঘাট, লেক ও গাছপালা কেটে নষ্ট করে এমন একটি প্রাণীকে কেন জাতীয় প্রতীক করা হলো, এ নিয়ে অনেকে প্রশ্ন তোলেন।’ সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি দেশের জাতীয় প্রতীক পরিবর্তন করা যেতে পারে বলে তিনি মত দেন। তবে বিভারের পক্ষ নিয়ে ম্যানিটোবার সাংসদ নিউ ডেমোক্রেটিক পার্টির প্যাট মার্টিন বলেছেন, এই প্রাণীটিকে প্রতীক হিসেবে বাতিল করে দিলে কানাডার ইতিহাসে এর ভূমিকা উপেক্ষা করা হবে। চামড়ার জন্য বীভার শিকার করতেই কানাডার বিশাল উত্তর-পশ্চিমাঞ্চলে পাড়ি জমায় ফরাসি ও ব্রিটিশ ঔপনিবেশিকেরা। বিবিসি।