প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে প্রদর্শনীতে অংশ নেওয়া একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিচে ব্যস্ত রাস্তার ওপর পড়লে সাতজন নিহত ও ১২ জনের বেশি আহত হয়েছে। হকার হান্টার নামের যুদ্ধবিমানটি গতকাল শনিবার বিকেলে দক্ষিণ ইংল্যান্ডের ব্রাইটনের কাছে শোরহ্যাম এয়ার শোতে অংশ নিচ্ছিল। এটি সড়কে কয়েকটি গাড়িকে আঘাত করে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, চক্রাকারে ঘুরে কসরত দেখানোর সময় উড়োজাহাজটি সমস্যায় পড়ে। এটি হঠাৎ করেই নিচে পড়ে যেতে থাকে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থলে আগুন ও ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
এপি