বিমান বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার একটি সামরিক বিমান গতকাল শুক্রবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসের কাছে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির আরোহী ও কর্মীসহ ১১ জনের সবাই নিহত হয়েছেন। যান্ত্রিক গোলযোগের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএপির খবরে বলা হয়, তিউনিসের দক্ষিণের একটি কৃষি খেতে বিমানটি নামানোর চেষ্টা করেন এর চালক। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, বিমানটির ছয়জন কর্মীর পাশাপাশি এতে যাত্রী হিসেবে থাকা রোগী ও তাঁদের সঙ্গীরাও নিহত হয়েছেন। রয়র্টাস।