ইয়েমেনে বিমান হামলায় নিহত ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি ভবনে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় অন্তত ৬০ জন বন্দী ও বিদ্রোহী নিহত হয়েছেন।
নিরাপত্তা ও চিকিৎসা সূত্র জানিয়েছে, শনিবার রাতে হুদায়দাহ শহরের পশ্চিমের বন্দরের আল জাইদিয়ার নিরাপত্তা সদর দপ্তরে তিন দফা বিমান হামলা করা হয়। কারাগার হিসেবে ব্যবহৃত হওয়া সদর দপ্তরটিতে হামলার সময় ৮৪ জন বন্দী ছিলেন, যাঁদের অধিকাংশই হুতি বিদ্রোহীদের প্রতিপক্ষ দলের সদস্য। হুদায়দাহ শহরটি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। হুতিরা ২০১৪ সাল থেকে দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই করছে।