প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার তিনটি বিমানবন্দর গতকাল শনিবার আবার চালু হয়েছে। আগ্নেয়গিরি থেকে লাভা উদিগরণের কারণে কয়েক দিন বন্ধ থাকার পর উত্তর জাভা প্রদেশের মালাঙ্গ শহর ও মধ্য জাভা প্রদেশের সিলাকাপ এবং সামারাঙ্গ শহরের বিমানবন্দর বন্ধ ছিল। গতকাল ওই বিমানবন্দরগুলো খুলে দেওয়া হয়েছে। তবে এখনো চারটি বিমানবন্দর বন্ধ রয়েছে। জাভা দ্বীপের কেলুদ পর্বতের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হয়েছে। সংশ্লিষ্ট এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্ন্যুৎপাতের ধোঁয়া বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এএফপি।