বিমানবন্দর দখলে নিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক সপ্তাহ লড়াইয়ের পর গতকাল শুক্রবার সিরিয়ার উত্তরাঞ্চলের কৌশলগত বিমানবন্দরের পুনর্দখল নিয়েছে বিদ্রোহীরা।এই অবস্থার মধ্যে জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক বিশেষ শান্তি দূত লাখদার ব্রাহিমির গতকালই জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা। এদিকে, প্রেসিডেন্ট বাশারের পতনের পর সিরিয়ার রাসায়নিক অস্ত্রের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।সিরিয়ার সরকারবিরোধী ফ্রি সিরিয়ান আর্মি দাবি করেছে, সে দেশের উত্তরাঞ্চলীয় তাফতানাজ বিমানবন্দরের পুনর্দখল নিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের ওপর হামলা চালাতে ওই বিমানবন্দর ব্যবহার করে আসছিল বাশারের অনুগত বাহিনী। এএফপি ও বিবিসি।