বিমানবন্দরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে গত রোববার একটি প্লাস্টিকের বোতলের বিস্ফোরণ হয়েছে। এ কারণে চারটি ফ্লাইট ছাড়তে দেরি হয়। ওই প্লাস্টিকের বোতলে শুষ্ক বরফ (হিমায়িত কার্বন ডাই-অক্সাইড) ছিল। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মুখপাত্র লরা ইয়ামিলার বলেন, রোববার সন্ধ্যায় বিমানবন্দরের টার্মিনাল-২-এর কর্মচারীদের প্রসাধনকক্ষে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে নিরাপত্তা ও আলামত সংগ্রহের জন্য কর্তৃপক্ষ ওই এলাকা বন্ধ করে দেয়। এ কারণে বিমান ছাড়তে দেরি হয়। বিষয়টির তদন্ত চলছে। এএফপি।