প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গতকাল শুক্রবার ধর্মঘট শুরু করেছেন জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। এতে করে অনেক ফ্লাইট বাতিল হয়; ব্যাপক বিড়াম্বনায় পড়তে হয় ইউরোপের তৃতীয় বৃহত্তম এই বিমানবন্দর হয়ে যাতায়াতকারী লোকজনকে। বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিযুক্ত ওই নিরাপত্তাকর্মীরা ধর্মঘটে যাওয়ায় নিরাপত্তা তল্লাশির জন্য লোকবলে ঘাটতি দেখা দেয়। রয়টার্স।