বিমানবন্দরে বিশেষ সুবিধা হারাচ্ছেন রবার্ট ভদ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ভদ্র
রবার্ট ভদ্র

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র বিমানবন্দরে বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন৷ ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সরকার সে রকমই ইঙ্গিত দিয়েছে৷ খবর জি নিউজের৷
গণমাধ্যমের খবরে গতকাল বৃহস্পিতবার বলা হয়, কংগ্রেস ক্ষমতায় থাকতে বিশেষ কিছু সুবিধা ভোগ করতেন ভদ্র৷ এর মধ্যে একটি হলো, ভারতের কোনো বিমানবন্দরে তল্লাশির মুখোমুখি না হওয়া৷ এত দিন যেকোনো বিমানবন্দরেই তল্লাশি ছাড়াই ঢুকতে ও বের হতে পারতেন তিনি৷
কিন্তু নরেন্দ্র মোদির সরকার রবার্ট ভদ্রের সেই সুবিধা প্রত্যাহার করে নিতে যাচ্ছে৷ সে ক্ষেত্রে বিমানবন্দরগুলোতে তল্লাশি ছাড়াই ঢুকতে ও বের হতে পারা সুবিধাভোগী ব্যক্তিদের নামের তালিকা থেকে রবাট ভদ্রের নাম বাদ দেওয়া হবে৷ ভারতের ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির (বিসিএএস) একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ধারণা করছি, নরেন্দ্র মোদির সরকারের সময় বিমানবন্দরে তল্লাশি ছাড়াই ঢুকতে ও বের হতে পারা সুবিধাভোগী ব্যক্তিদের নামের তালিকায় পরিবর্তন আসছে৷’
বেসামরিক বিমান মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানায়, মনমোহন সিংয়ের সরকার রবার্ট ভদ্রের নাম ওই অভিজাত তালিকায় অন্তর্ভুক্ত করতে সম্ভাব্য সবকিছু করেছে৷