বিমানবন্দরে যোগব্যায়ামের কক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরের নিরাপত্তার গণ্ডি পার হয়ে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলা দরকার? একটু আরাম-আয়েশ চাই? যাত্রীদের এই চাহিদা পূরণে ‘যোগব্যায়াম কক্ষের’ ব্যবস্থা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিমানবন্দরে। গত সপ্তাহে চালু হয়েছে কক্ষটি।ওই বিমানবন্দরের কমিউনিটিবিষয়ক পরিচালক মাইকেল সি. ম্যাকক্যারন বলেন, ‘আমরা যতদূর জানি, বিশ্বের কোনো বিমানবন্দরে এটাই প্রথম যোগব্যায়ামের কক্ষ।’ম্যাকক্যারন জানান, একজন যাত্রীর দেওয়া পরামর্শ থেকে এই যোগব্যায়াম কক্ষ খোলার পরিকল্পনা নেওয়া হয়। বিমানবন্দরে নতুনভাবে সজ্জিত টার্মিনাল টুতে রয়েছে এই যোগব্যায়াম কক্ষ। বিমানবন্দরের পরিচালক জন এল. মার্টিন এ ব্যাপারে বলেন, ‘আমাদের যাত্রীদের আরাম-আয়েশ ও হালকা হওয়ার সেবাদানের বেলায় এটি আরেক ধাপ এগিয়ে যাওয়া।’এই কক্ষে যাত্রীদের আরাম দেওয়ার জন্য রয়েছে মোলায়েম আলো ও নীল দেয়াল। সেখানে অবস্থানকালে নিস্তব্ধ পরিবেশে এক ধরনের ভাবালুতায় মন আলোকিত হবে তাদের। সান ফ্রান্সিসকো বিমানবন্দরের দায়িত্ব পালনরত ব্যবস্থাপক জন ওয়ালশ বলেন, যোগ চর্চা করেন—এমন যাত্রীদের এর মধ্যে আকৃষ্ট করেছে কক্ষটি। অনেকে নিজেদের সরঞ্জাম নিয়ে ওই কক্ষে গিয়ে যোগ চর্চা করেন। রয়টার্স।