বিমানবন্দরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে গতকাল মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এঁদের মধ্যে তিনজন বিদেশি রয়েছেন বলে জানান আফগান কর্মকর্তারা। তবে নিহত বিদেশিদের জাতীয়তা জানা যায়নি। তালেবানরা এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। কাবুল বিমানবন্দরটি সামরিক-বেসামরিক উভয় ধরনের বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয়। কয়েক দিন আগে এই বিমানবন্দরেই তালেবানের এক হামলা আফগান বাহিনী ব্যর্থ করে দেওয়ার পর নতুন করে এ হামলার ঘটনা ঘটল।
বিবিসি