বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে আটটি তথ্য
মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১৭ উড়োজাহাজটি রাশিয়ায় তৈরি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের (৯কে৩৭বিইউকে) আঘাতে ভূপাতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমানবিধ্বংসী ওই ক্ষেপণাস্ত্র সম্পর্কে কয়েকটি তথ্য তুলে ধরা হলো:
১. ভূমি থেকে আকাশে নিক্ষেপের উপযোগী মাঝারি পাল্লার বিইউকে ক্ষেপণাস্ত্রটি স্লায়ুযুদ্ধের যুগে তৈরি করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
২. এটি ৭২ হাজার ফুট উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
৩. ইউক্রেনের রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান জানায়, বিইউকে ক্ষেপণাস্ত্রগুলো সামরিক বাহিনীই নিয়ন্ত্রণ করে।
৪. এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি গত কয়েক বছরে উন্নততর হয়েছে।
৫. প্রতিটি বিউকে ব্যবস্থায় একটি উৎক্ষেপণযান, একটি রাডারযান ও একটি নির্দেশনাযন্ত্র থাকে।
৬. প্রতিটি বিইউকে ব্যবস্থায় একটি যানের শীর্ষে চারটি ক্ষেপণাস্ত্র যুক্ত থাকে। সেগুলো দ্রুত স্থানান্তর করা যায়।
৭. প্রতিটি ক্ষেপণাস্ত্রে ৭০ কেজি বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে সেগুলো বিস্ফোরিত হয়।
৮. বিশেষজ্ঞরা বলেছেন, ইউক্রেন ও রাশিয়া—দুই দেশের সেনাবাহিনীই বিইউকে ক্ষেপণাস্ত্রব্যবস্থা ব্যবহার করে।
সূত্র: এনডিটিভি।