বিমানে সন্তান প্রসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানে করে রাশিয়া থেকে আর্মেনিয়া যাওয়ার পথে এক নারী এক কন্যাশিশু প্রসব করেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। ওই শিশুর নাম রাখা হয়েছে হাসমিক। ওই নারীর প্রসবে সহায়তা করেন বিমানবালা হাসমিক গেভোনদিয়ান। পরে ওই বিমানবালার নাম অনুসারে ওই শিশুর নাম রাখা হয় হাসমিক। ওই নারী ও শিশু দুজনই সুস্থ আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আর্মেনিয়ার আর্মাভিয়া এয়ারলাইনসের বিমানে করে ওই নারী রাশিয়া থেকে আর্মেনিয়ায় যাচ্ছিলেন। পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তিনি সন্তান প্রসব করেন। বিমানটি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবতরণ করে। হাসমিক গেভোনদিয়ানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ওই প্রসবকাজে বিমানের সব ক্রু সহায়তা করে। বিবিসি।