বিমানের তথ্য প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার নিখোঁজ হওয়া বিমানটির সঙ্গে কৃত্রিম উপগ্রহের যোগাযোগের তথ্য গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে৷ তবে প্রকাশিত তথ্যে কিছু ঘাটতির অভিযোগ তুলেছেন সমালোচকেরা৷ ৪৭ পৃষ্ঠার প্রতিবেদনে বিমানটি ও যুক্তরাজ্যের স্যাটেলাইট সিস্টেম কোম্পানি ইনমারসাতের গতিবিধি সম্পর্কিত তথ্যগুলো স্থান পেয়েছে৷ গত ৮ মার্চ ২৩৯ যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়৷ খবর সিএনএনের৷