বিমানের 'ব্ল্যাক বক্স' উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় গতকাল বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত মালয়েশীয় উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় গতকাল বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত মালয়েশীয় উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় গতকাল বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হওয়া মালয়েশীয় উড়োজাহাজের অধিকাংশ ‘ব্ল্যাক বক্স’ উদ্ধারের দাবি করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। এগুলো নিয়ে কী করা হবে, সে বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, উড়োজাহাজটি যে স্থানে বিধ্বস্ত হয়েছে, সেখানে ইউক্রেন সরকারের নিয়ন্ত্রণ নেই। এলাকাটি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে।

আজ ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছেন জরুরি উদ্ধারকর্মী, পুলিশ কর্মকর্তা ও এমনকি ছুটিতে থাকা খনিশ্রমিকেরা।

পাল্টাপাল্টি অভিযোগ

বিধ্বস্ত উড়োজাহাজের টুকরো-টুকরো ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স
বিধ্বস্ত উড়োজাহাজের টুকরো-টুকরো ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

ইউক্রেনের সামরিক বাহিনী এ হামলা চালায়নি দাবি করে এ ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা।
মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, ভূমি থেকে আকাশে উেক্ষপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে উড়োজাহাজটিকে ভূপাতিত করা হয়েছে।রুশপন্থী বিদ্রোহীদের মুখপাত্র সের্গেই কাভটারাদজে বলেন, এত উঁচুতে বিমান বিধ্বস্ত করার প্রযুক্তি ইউক্রেনের বিমান বাহিনীর আছে, তাঁদের নেই। তিনি বলেন, ‘আমাদের কাছে যে প্রযুক্তি আছে, তা দিয়ে আমরা কেবল তিন কি চার হাজার মিটার উঁচুতে থাকা বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। কিন্তু যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ছিল প্রায় ১০ হাজার মিটার উঁচুতে। একমাত্র ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষেই এই বিমান ধ্বংস করা সম্ভব, আমাদের পক্ষে নয়।’
আন্তর্জাতিক তদন্ত কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে অনুমতি দিয়েছে রুশপন্থী বিদ্রোহীরা। ইউরোপভিত্তিক সংগঠন দ্য অরগানাইজেশন ফর দ্য সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইউরোপ (ওএসসিই) বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটির ইউক্রেন পর্যবেক্ষণ মিশনের ৩০ জন সদস্য আজ বিকেলে ঘটনাস্থলে যাবেন বলে জানানো হয়।

এদিকে উড়োজাহাজের নিহত ২৯৫ যাত্রীর মধ্যে ১৭৩ জন নেদারল্যান্ডসের, মালয়েশিয়ার ৪৪ জন, ইন্দোনেশিয়ার ১২ জন, যুক্তরাজ্যের নয়জন, জার্মানির চারজন, ফিলিপাইনের তিনজন, কানাডার একজন, নিউজিল্যান্ডের একজন ও রোমানিয়ার একজন নাগরিক ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।