বিয়ের আগে স্ত্রীকে নগদ ১৫ লাখ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবু বধূকে উপহার হিসেবে নগদ প্রায় ১৫ লাখ মার্কিন ডলার দিয়েছেন এক চীনা যুবক। বিয়ে নিয়ে তাঁর এ বিলাসিতায় চীনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
চীনের প্রভাবশালী পত্রিকা সাংহাই ডেইলির খবরে বলা হয়, হবু স্ত্রীকে চীনের মুদ্রায় প্রায় ৯০ লাখ ইউয়ান দেন ওই যুবক। এ অর্থের ওজন ছিল ১০২ কেজির বেশি। ১৮ জন কুলি ঝুড়ি ও বাক্সে ভরে ওই অর্থ কনের বাড়িতে নিয়ে যান। প্রকাশিত ছবিতে দেখা যায়, কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের ছবিসংবলিত ১০০ ইউয়ানের নোট ঝুড়িতে থরে থরে সাজানো। চীনের জনপ্রিয় মাইক্রোব্লগ ওয়েইবোতে একজন লিখেছেন, ‘এটা কোনো বিয়েই নয়; এটা একজনকে কেনার মতো বিষয়।’
বর এবং কনে উভয়ের বাড়িই চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশে। উভয়ই বিশাল ধনী পরিবারের সন্তান। এএফপি।