বিরক্ত এলটন জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বখ্যাত ব্রিটিশ গায়ক স্যার এলটন জন যুক্তরাষ্ট্রে ‘দ্বিতীয় শ্রেণীর’ নাগরিক হয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছেন। ৬৩ বছর বয়সী এই গায়ক গত সপ্তাহে লস এঞ্জেলেসের পশ্চিমাঞ্চলীয় শহর বেভারলি হিলসের এক কনসার্টে এ কথা জানিয়েছেন। কনসার্টের উদ্দেশ্য ছিল ক্যালিফোর্নিয়ায় সমকামী বিয়ে নিষিদ্ধের বিরুদ্ধে চলমান আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় তহবিল গঠন।স্পষ্টবাদী ব্রিটিশ পিয়ানোবাদক ও গায়ক এলটন জন বর্তমানে তাঁর সঙ্গী ডেভিড ফার্নিসের সঙ্গে জীবন যাপন করছেন। তিনি একটি পুত্রসন্তানের জনক। তিনি বলেন, ‘বয়স যত বাড়ছে, বিষয়টি নিয়ে আমার ক্ষোভও তত বাড়ছে।’এলটন জন বলেন, তাঁর সন্তান জন্মের পর পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের গির্জার যাজকেরা। এতে তিনি ভীষণ হতাশ হয়ে পড়েছেন। তিনি বলেন, তিনি ধর্মবিরোধী নন। তবে প্রত্যেক মানুষেরই তাঁর নিজস্ব বিশ্বাস আছে। এপি।