বিরল তোতা কাকাপো
পাখিটি বিলুপ্তির ঝুঁকির মধ্যে থাকা বিশ্বের সবচেয়ে বর্ণিল পাখিগুলোর অন্যতম। হঠাৎ করেই ক্যামেরায় ধরা পড়েছে বিরল এই কাকাপো তোতা পাখিটি। এই জাতের পাখির সংখ্যা ১২৪টিতে নেমে এসেছে।নিউজিল্যান্ডে শেইন ম্যাকল্যান নামের এক আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছে এই কাকাপো তোতা পাখি। একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিলুপ্তপ্রায় পাখির ছবির মধ্যে স্থান করে নিয়েছে চমৎকার ওই ছবিটি।ওয়ার্ল্ডস রেয়ারেস্ট প্রজেক্ট দলের অ্যান্ডি সোয়াশ বলেন, কাকাপোর এত কাছাকাছি যাওয়ার ভাগ্য খুব কম মানুষেরই হয়েছে।বিলুপ্তির ঝুঁকির মুখে থাকা পাখির ছবি তোলার জন্য বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ধৈর্যশীল আলোকচিত্রীদের পাঠিয়েছে ওয়ার্ল্ড রেয়ারেস্ট প্রজেক্ট।অ্যান্ডি সোয়াশ বলেন, কেউ বাড়ির পেছনের বাগানে যাবেন, আর এমন ছবি তুলবেন—এটা সম্ভব নয়। এসব পাখি সত্যিই প্রত্যন্ত অঞ্চলে থাকে। তিনি বলেন, কখনো ওই অঞ্চলে কেউ গেলে, এই পাখি দেখতে ও ছবি তুলতে তাকে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে। এতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে।সোয়াশ বলেন, কাকাপো তোতা পাখি মানুষ সম্পর্কে উদ্বিগ্ন নয়, এমনকি শিকারির ব্যাপারেও সতর্ক নয়। এ কারণেই শেইন ওই চমৎকার ছবিটি তুলতে সক্ষম হয়েছেন।প্রতিযোগিতার আরেকটি চমৎকার ছবিতে আটটি বাচ্চাসহ একটি ব্রাজিলিয়ান মারগানশেরকে দেখা যায়। এ ধরনের পাখির বাস শুধু ব্রাজিলের মধ্যাঞ্চলে ও উত্তর-পূর্ব আর্জেন্টিনার খরস্রোতা নদীতে।মারগানশের বর্তমানে মাত্র ২৫০টি অবশিষ্ট আছে। ডেইলি মেইল।