বিরল প্রজাতির বাঘের প্রথম ভিডিওচিত্র ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে ‘স্যান্ডাল্যান্ড ক্লাউডেড লেপার্ড’ নামের বিরল প্রজাতির বাঘের ভিডিওচিত্র প্রথমবার ধারণ করা হয়েছে। সাবাহ প্রদেশের দেরমাকোটের সংরক্ষিত বনাঞ্চলে এক মিটার দীর্ঘ ও ৪০ কেজি ওজনের এ চিতাবাঘটির ভিডিওচিত্র সম্প্রতি রাতের বেলায় ধারণ করা হয়।ইউনিভার্সিটি সাবাহ মালয়েশিয়ার ফিল্ড সায়েন্টিস্ট আজলান মোহামেদ বলেন, ‘এ জাতের বাঘের দেখা পাওয়া খুবই দুর্লভ। আমাদের বিস্মিত করেছে বাঘটির নির্ভীক আচরণ। রাতের বেলায় শক্তিশালী আলো আর গাড়ির ইঞ্জিনের শব্দের পরও বাঘটি গাড়ির পাশে শান্তভাবে ঘোরাঘুরি করেছে।’ তিনি বলেন, ‘এ জাতের বাঘ সচরাচর মানুষের সামনে আসে না। আমরা সৌভাগ্যবশত এ ভিডিওচিত্রটি ধারণ করতে পেরেছি।’ এএফপি।