বিরোধীদের সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের সরকার জনগণকে সরকারবিরোধী বিক্ষোভ থেকে বিরত থাকার জন্য গতকাল রোববার সতর্ক করে দিয়েছে৷ দীর্ঘ রাজনৈতিক সংকটের মুখে একটি অনির্বাচিত কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য বিরোধীরা যে চেষ্টা করছে, তাতে দেশে নতুন করে সহিংসতা সৃিষ্ট হতে পারে বলে জানিয়েছে সরকার৷ আদালতের নির্দেশে ইংলাক সিনাওয়াত্রা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর নতুন সরকারপ্রধান নিয়োগের জন্য সরকারবিরোধী আন্দোলনকারীরা ইতিমধ্যে সময়সীমা বেঁধে দিয়েছে৷ তবে বিচার মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত বিভাগের (ডিএসআই) প্রধান তারিত পেংদিথ টেলিভিশনে বলেন, অনির্বাচিত সরকার গঠন করলে, তা হবে অবৈধ এবং এতে সংঘাত ও সহিংসতা আরও বাড়বে৷ এএফপি৷