বিরোধ কাটাতে নৈশভোজে আদভানি-মোদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজরাটের মূখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার বিরোধিতা করেছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি। এর জের ধরে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছিল। সম্প্রতি বিজেপির সভাপতি রাজনাথ সিংয়ের বাড়িতে এক নৈশভোজে একসঙ্গে বসে উত্তর ভারতের ঐতিহ্যবাহী খাবার চাট-পাপড়ি খেলেন এই দুই নেতা।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, একসঙ্গে খাবার টেবিলে বসে তারা খোশমেজাজে সিন্দি ও গুজরাটি খাবারের মিল নিয়ে কথা বলেন। রাজনাথ তার নৈশভোজের খাবারে গুজরাটের ‘দোকলা’ ও সিন্ধির ‘কারহি’ রেখে যেন গুজরাটী মোদি ও সিন্ধির আদভানির মধ্যকার বিরোধপূর্ণ সম্পর্কের ইতি টানতে চেয়েছেন।