বিরোধ নিষ্পত্তিতে দুই সুদানের মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদান ও দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট পর্যায়ে আলোচনায় বিরোধ নিষ্পত্তিতে নয়টি বিষয়ে গত বুধবার মতৈক্য হয়েছে। তবে বিরোধপূর্ণ আবেইয়ি অঞ্চলের সীমানা নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়নি।দক্ষিণ সুদানের মুখপাত্র আতিফ কির বলেন, সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির এবং দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির অর্থনীতিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমঝোতায় পৌঁছান। এ ছাড়া দুই দেশের মধ্যবর্তী একটি স্থান ব্যবহার করে তেল রপ্তানির ব্যাপারেও তাঁরা একমত হয়েছেন। প্রযুক্তিগত কয়েকটি কাজ সম্পন্ন হলেই তেল রপ্তানি পুনরায় শুরু হবে।দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির জানান, উভয় দেশের মধ্যে সহযোগিতামূলক একটি খসড়া চুক্তি স্বাক্ষর করবেন।দক্ষিণ সুদান চলতি বছরের শুরুতে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছিল। দেশটি সুদানের কাছ থেকে ২০১১ সালে স্বাধীনতা লাভ করে। এর মধ্য দিয়ে ওই এলাকায় দীর্ঘ ও রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান হয়। এপি।