বিরোধপূর্ণ সেই দ্বীপে তাইওয়ানের জাহাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলসীমা নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই জাপান-নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জের কাছে তাইওয়ান গতকাল শুক্রবার একটি জাহাজ পাঠিয়েছে। এর আগে চীনও সেখানে বেশ কয়েকটি জাহাজ পাঠিয়েছে। ওই দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ উতসুরিজিমা দ্বীপের ৪৪ কিলোমিটার দূরে তাইওয়ানের পতাকাবাহী জাহাজটি অবস্থান করছে। জাপানে দ্বীপপুঞ্জটি সেনকাকু এবং চীনে দিয়াওউ নামে পরিচিত। চীন ও তাইওয়ানের মালিকানার দাবি সত্ত্বেও জাপান দ্বীপপুঞ্জটি নিয়ন্ত্রণ করছে। জাপান কোস্টগার্ডের ওকিনাওয়া শাখার একজন মুখপাত্র জানান, ‘তাইওয়ানের জাহাজটি সরকারি মালিকানাধীন নয়। আমাদের জলসীমায় যাতে জাহাজটি প্রবেশ না করে, সে জন্য মাইকে এবং বেতারবার্তার মাধ্যমে আমরা তাদের সতর্ক করছি।’আন্তর্জাতিক আইন অনুসারে, উপকূল থেকে আঞ্চলিক জলসীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত করা যাবে। এএফপি।