বিরোধীদের কাছে নত না হওয়ার প্রত্যয় জারদারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, দেশের অখণ্ডতা ও গণতন্ত্রের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র নস্যাত্ করে দেওয়া হবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ষড়যন্ত্রকারীদের কাছে তিনি কখনোই নত হবেন না।একটি বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে গত শনিবার জারদারি এ কথা বলেন। করাচি থেকে ১৩৫ কিলোমিটার দূরে থাট্টায় নির্মাণ করা হবে এই বাঁধ।জারদারি বলেন, ‘জঙ্গিবাদের অপচ্ছায়া পাকিস্তানকে তাড়া করে ফেরায় বিশ্বশক্তিগুলো চিন্তিত ছিল। কিন্তু সন্ত্রাসীদের দমন করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে আমি আশাবাদী।’পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে সব রাজনৈতিক দলই সশস্ত্র বাহিনীকে সমর্থন দিয়েছে।নিজের দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) মধ্যে জোট গঠন বিষয়ে জারদারি বলেন, ‘গণতন্ত্রকে রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পিএমএল সরকার আমাদের ক্ষতি করেছিল।’জারদারি জানান, বেনজির ভুট্টো তাঁর ওপর আস্থাশীল ছিলেন, শুধু এ জন্যই তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। তবে দলের দায়িত্ব নেওয়ার মতো বয়স বিলাওয়ালের (জারদারির ছেলে) হলে তিনি এ পদ ছেড়ে দেবেন। দ্য অনলাইন।