বিরোধীদের বিরুদ্ধে মামলার হুমকি ওমর আবদুল্লাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশ হেফাজতে একজন রাজনৈতিক কর্মীর মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে দায়ী করায় তিনি বিরোধী দলের তীব্র সমালোচনা করেছেন। বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টিকে (পিডিপি) উদ্দেশ করে গতকাল সোমবার ওমর আবদুল্লাহ বলেন, ‘আমার নীরবতাকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। সৈয়দ মুহাম্মদ ইউসুফের মৃত্যুর ব্যাপারে আমার ও আমার বাবার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।’মুখ্যমন্ত্রী এ ঘটনায় মানহানির মামলা করারও হুমকি দেন।