বিলম্বিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল গ্রহে ভারতের প্রথম অভিযান শুরুর তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খারাপ আবহাওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া ভালো থাকলে আগামী মাসে মঙ্গলায়নকে উৎক্ষেপণ করা হবে। এটি উৎক্ষেপণের কথা ছিল ২৮ অক্টোবর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এ কথা নিশ্চিত করেছে। কারিগরিভাবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত যেকোনো সময় যানটি উৎক্ষেপণ করা সম্ভব। সুতরাং, ভারতীয় বিজ্ঞানীরা এখনো হতাশ নন। এনডিটিভি।