প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহরাইনের প্রধান বিরোধী শিয়া মুসলিম দল আল-ওয়েফাককে বিলুপ্ত ও এর সব তহবিল বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বিলুপ্ত ঘোষণার পর আল-ওয়েফাক দলের সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। জুনে বাহরাইন সরকার আল-ওয়েফাককে নিষিদ্ধ ও একজন শীর্ষ শিয়া নেতার নাগরিকত্ব বাতিল করে। পদক্ষেপগুলোর ধারাবাহিকতায় এবার দলটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। আদালতের এ সিদ্ধান্ত দেশটিতে বিরোধীদের ওপর দমনাভিযান বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
রয়টার্স