বিলুপ্ত ম্যামথ ফিরিয়ে আনতে রাশিয়া-দক্ষিণ কোরিয়ার চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ হাজার বছর আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া ম্যামথ বলে পরিচিত রোমশ হাতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা যৌথ গবেষণা চুক্তিতে স্বাক্ষর করেছেন।বিলুপ্ত ম্যামথের জীবাশ্ম থেকে পাওয়া স্টেম সেল কাজে লাগিয়ে ক্লোনিং পদ্ধতিতে এই ম্যামথকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।চুক্তিতে স্বাক্ষর করেন নর্থ-ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটি অব শাখার ভাইস রেক্টর ভাসিলি ভাসিলিয়েভ ও বিতর্কিত ক্লোনিংয়ের অগ্রদূত বলে পরিচিত দক্ষিণ কোরিয়ার সুয়াম বায়োটেক রিসার্চ ফাউন্ডেশনের হোয়াং উ-সুক।হোয়াং ২০০৫ সালে পৃথিবীর প্রথম ক্লোন কুকুরের জন্ম দেন। পরের বছর একজন ক্লোন মানুষের জন্ম দেওয়ার দাবি করে দেশটির জাতীয় বীরের মর্যাদা লাভ করেন তিনি। পরে অবশ্য তাঁর এই দাবি ভুয়া বলে প্রমাণিত হয়।এবার বিলুপ্ত প্রাণীদের ক্লোনিংয়ের মাধ্যমে আবার জন্ম দেওয়ার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এএফপি।