প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিবাসীদের নিয়ে আগামী সপ্তাহে একটি বিশেষ বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ভূমধ্যসাগর দিয়ে অভিবাসীদের জনস্রোত কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়েই বৈঠকে আলোচনা হবে বলে গত মঙ্গলবার কূটনীতিকেরা জানান। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিভাগের প্রধান ফেডেরিকা মোহরিনি অভিবাসীদের আগমন ঠেকাতে সংস্থাটির পরিকল্পনা তুলে ধরবেন। ইইউ পাচারকারীদের শিকার অভিবাসীদের বহনকারী জলযান ঠেকাতে নিরাপত্তা পরিষদের সামরিক হস্তক্ষেপ কামনা করে। এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরিতে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও লিথুয়ানিয়া ইতালির সঙ্গে একযোগে কাজ করছে। এএফপি