বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ট্রিয়েলে 'রবি প্রণাম'

রবি-অনুরাগী মন্ট্রিয়েলের উদ্যোগে গত ২৬ আগস্ট লাঁভোয়া স্কুল মিলনায়তনে ‘রবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব কবি রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিল্পীদের অংশগ্রহণে গান, কবিতা, নৃত্যনাট্যসহ রকমারি বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ছিল এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শুরুতেই রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন মঞ্জুশ্রী রায় চৌধুরী, সহযোগিতায় ছিলেন রেবা দাস ও নীনা দেব। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন স্বাতী সেন। বেহালায় রবীন্দ্র সংগীত পরিবেশন করেন দিব্য জ্যোতি ধর। তৃপ্তি দাসের পরিচালনায় ছোটদের গানে গানে রবি ঠাকুর ‘আমরা সবাই রাজা’ অনুশ্রী দত্তের কোরিওগ্রাফিতে সজনী সজনী রাধিকা লো সম্মিলিত নৃত্যে ছিল ভাবনা, ব্রিয়া, অহনা, স্বাগতা, অনুষ্কা, রামিয়া, ও পর্ণিকা।
কবিতা আবৃতিতে ছিলেন শিবানী চক্রবর্তী ও রিতীশ চক্রবর্তী। ‘দেখেছি তার কালো হরিণ চোখ’ কথায় ও সুরে ঝুমুর চক্রবর্তী, অনুজা দত্ত ও শাহ মোহাম্মদ ফায়েক। একক নৃত্যে ছিল সুদেষ্ণা হালদার এবং গানে ছিলেন তৃপ্তি দাস, শর্মিলা ধর, মিথিলা দাস, পাল্কী দাস, মুনমুন দেব, জয়ন্ত ভৌমিক, মধুমিতা ধর, সুজাতা দেব, সমীর দেব, সুমন কর, উমা রায়, মাধবী দাস ও সোনালী দত্ত।

মন্ট্রিয়েলের লোকজ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে অনুপ চৌধুরী মিঠুর পরিচালনায় কবিগুরুর বাউলাঙ্গের গানে ও যন্ত্রে অংশ নেন দেবযানী চৌধুরী, সোমা চৌধুরী, অনিমেষ কর, শেলী দেব, আরিয়ান, পাভেল, রাসেল ও লিটন।
মন্ট্রিয়েলের নাট্যপরিচালক অম্লান দত্তের পরিচালনায় ‘কথা’ কাব্য গ্রন্থের কবিতা ‘পরিশোধ’ অবলম্বনে নৃত্যনাট্য ‘শ্যামা’ মঞ্চায়িত হয়। নৃত্যনাট্যে অংশ নেন ঐশী চৌধুরী, প্রভাকর কর্মকার, দেবযানী সরকার, নিলয় দত্ত, অরীন্ধম দেব, প্রিথা দে, দেবজ্যোতি ধর, প্রমিত ঘোষ, প্রিয়ঙ্করী ভট্টাচার্যী, ঋত্তিকা দাস, অনুশ্রী দত্ত, মোহিনী দত্ত, পৌলমী দেব, সুরঞ্জনা ভৌমিক, চন্দ্রিমা ধর এবং স্মিতা দে চৌধুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শর্মিলা ধর ও মিথিলা দাস। অনুষ্ঠানটি বিপুলসংখ্যক প্রবাসী উপভোগ করেন।