বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দ্রুতগতির ট্রেন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় দ্রুতগতির ট্রেন চালু করা হচ্ছে। ঘণ্টায় ১৬০ কিলোমিটার বা ১০০ মাইল গতির এই ট্রেন আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে। দ্রুতগতির ট্রেন চালু করার ঘটনা শুধু দক্ষিণ আফ্রিকা নয়, আফ্রিকা মহাদেশের জন্যই এই প্রথম।দ্রুতগতির এই ট্রেন চালু করার ফলে দক্ষিণ আফ্রিকার প্রধান বিমানবন্দর থেকে জোহানেসবার্গে যেতে এখন ১৫ মিনিটেরও কম সময় লাগবে। আগে ট্যাক্সিক্যাবে করে এই পথ যেতে সময় লাগত অন্তত এক ঘণ্টা।কর্মকর্তারা জানান, মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল আয়োজন উপলক্ষে এবার দক্ষিণ আফ্রিকায় তিন লাখ বিদেশি দর্শক আসার সম্ভাবনা রয়েছে। তাঁদের বেশির ভাগই ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিপুলসংখ্যক এই দর্শকের চলাচলের সুবিধার্থে দ্রুতগতির ট্রেন-সেবা চালু করা হয়েছে। গাউট্রেন নামে দ্রুতগতির এই ট্রেন নির্মাণের কাজ ২০০৬ সালের সেপ্টেম্বরে শুরু হয়। এতে মোট ব্যয় হয় ৩০০ কোটি মার্কিন ডলার।গাউটেং প্রদেশের প্রধান নোমভুলা মোকোনিয়ানি বলেন, দক্ষিণ আফ্রিকার আগামী প্রজন্মের জন্য দ্রুতগতির এই ট্রেন সম্পদ হয়ে থাকবে। এএফপি।