বিশ্বজুড়ে উদ্ভাবনী অফিসের অন্দরমহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের নানান দেশে রয়েছে নয়নজুড়ানো ভবন। এই নয়নাভিরাম ভবনগুলো নামকরা নানান প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়। এসব ভবনে স্টুডিও, খেলা, বই পড়ার ব্যবস্থাও আছে। আছে বাগান, সুইমিংপুল। দেখে নেওয়া যাক এসব ভবন।

.
.

১. কোরাস কোয়ে, টরন্টো
কোরাস কোয়ে এন্টারটেইনমেন্টের পাঁচ লাখ স্কয়ার বর্গফুটের এই বিশাল অফিসে আছে সৃজনশীলতার নানান ছাপ। ১ হাজার ১০০ কর্মচারীর কাজের জন্য ব্যবস্থা আছে এই ভবনে। এই ভবনে বড় একটি লাউঞ্জ, একটি বাগান এবং একাধিক টিভি স্টুডিও রয়েছে।

.
.

২. কমভার্ট, ইতালি
ইতালীয় পোশাক কোম্পানি কমভার্ট তাদের এই অফিসটি বানিয়েছে বিশাল একটি পরিত্যক্ত সিনেমা হলে। এখানে গুদামঘর এবং পণ্য বিক্রির জন্যও আছে একটি দোকান। ৬ হাজার ৬০০ ঘনমিটারের এই ভবনের পুরো জায়গা যথাযথভাবে ব্যবহার করা হয়েছে। মিলানের এই পোশাক কারখানার ভবনের মধ্য দিয়ে বায়ু চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে।

.
.

৩. এওএল পালো অ্যাল্টো, ক্যালিফোর্নিয়া
১৯৮০ সালে এ ভবনটি তৈরি করা হয়। স্টুডিওতে ‘ও প্লাস এ’ এবং প্রযুক্তি প্রতিষ্ঠান এওএল এই অফিস ভবনটিতে কাজ শুরু করে এরপর পরেই। সাদা ক্যানভাসে তৈরি এই ভবনের সিলিং কালো।
‘টাউন হল’-এর মতো দেখতে এই অফিসে রান্নাঘর, বেঞ্চ আসন, কর্মীদের জন্য টেবিল টেনিসসহ খেলাধুলার ব্যবস্থা আছে।

.
.

৪. রব ডেয়ারডেকের ফ্যান্টাসি ফ্যাক্টরি, লস অ্যাঞ্জেলেস
অভিনেতা, উদ্যোক্তা, প্রযোজক এবং রিয়্যালিটি শো তারকা রবার্ট স্ট্যানলি পরিচিত রব ডেয়ারডেক নামে। তিনি রিয়্যালিটি শো ‘রব অ্যান্ড বিগ’ এবং ‘ফ্যান্টাসি ফ্যাক্টরি অ্যান্ড রিডিকুলাসনেস’ করেই ব্যাপক পরিচিতি পান। তাঁর এই অফিসটি বিশ্বের অন্যতম উদ্ভাবনী অফিস হিসেবে ধরা হয়। এই অফিসের ভেতর অন্য সুবিধাগুলোর মধ্য রয়েছে একটি বাস্কেটবল কোর্ট এবং একটি টেনিস কোর্ট।

.
.

৫. সেল গ্যাস ক্যানো আর্কিটেকচার, মাদ্রিদ
স্পেনের স্থাপত্যের এই কোম্পানিটির কর্মচারীদের কর্মক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের মতো করার লক্ষ্যেই তাদের অফিসটি এভাবে বানানো হয়েছে। এ স্থাপনায় ২ সেন্টিমিটার পুরো কাচের জানালা দিয়ে বাতাস ভেতরে প্রবেশের ব্যবস্থাও আছে এখানে। ২০০৭ সালে অফিসটি বানানো হয়েছে।

স্প্যানিশ স্থাপত্যবিদ জোসে সেল গ্যাস এবং লুসিও ক্যানো সেল গ্যাসের নিজের অফিসের নকশা করেছেন। স্পেনের মাদ্রিদে অবস্থিত এ অফিসটি কাঠের তৈরি। দক্ষিণমুখী এই অফিসে ফাইবার-গ্লাস এবং পলিয়েস্টার স্যান্ডউইচ থেকে তৈরি করা হয়, যা সরাসরি সূর্যালোক থেকে ছায়া প্রদান করে। টানেল আকৃতির এই ভবনের এক প্রান্তে খোলা রাখার ব্যবস্থা আছে, যার ফলে বিভিন্ন মাত্রায় প্রাকৃতিক বায়ু চলাচল করতে পারবে।

.
.

৬. ডিটাক সদর দপ্তর, ব্যাংকক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৬২ হাজার বর্গকিলোমিটার আয়তনের সুদৃশ্য অফিসটি টেলিকমিউনিকেশন কোম্পানি ডিটাক অফিসের প্রধান কার্যালয়। এর নকশা করেছে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান হ্যাসেল অ্যান্ড কমিউনিকেটস। ‘খেলা ও শেখার’ তত্ত্ব নিয়ে তৈরি করা ২০তলা ওই ভবনে সাড়ে তিন হাজার কর্মীর বসার জায়গা আছে।
কাজের ফাঁকে খেলার জন্য এখানে আছে টেবিল টেনিসের টেবিল, ইনডোর ফুটবল মাঠ। পড়াশোনার জন্য আছে লাইব্রেরি। থাইল্যান্ডের অন্যতম বৃহৎ এই টেলিকমিউনিকেশন কোম্পানির এ ভবনে অ্যাম্পিথিয়েটার, কনসার্টের জন্য জায়গা ও সুদৃশ্য ছাদসহ নানান কিছুই আছে। প্রতিষ্ঠানটির স্লোগান হলো ‘আপনি ভালো বোধ করবেন, অফিসের যেখানেই থাকুন’। তথ্যসূত্র: ইকনোমিকটাইমস।