বিশ্বনেতাদের কাছে মনমোহনের বিদায়ী চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং তাঁর বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন৷ মনমোহন ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের সাবেক প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওসহ বিশ্বের বিভিন্ন েদশের নেতাদের কাছে বিদায়ী চিঠি পাঠিয়েছেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে চিঠি লিখেছেন তিনি৷ চিঠিতে তাঁকে এত দিন ধরে সহযোগিতা দিয়ে আসার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান৷ সংশ্লিষ্ট একটি সূত্র এ কথা জানিয়েছে৷
চিঠির জবাবে চীনের সাবেক প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও নিজ হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন মনমোহনকে৷ চিঠিতে তিনি মনমোহন সিংয়ের নেতৃত্বের প্রশংসা করেন৷ এই দুই নেতা বহুবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একত্রে বৈঠক করেছেন৷ গত বছর বেইজিং সফরকালে মনমোহনের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন ওয়েন জিয়াবাও৷ তার আগেই প্রধানমিন্ত্রত্ব ছেড়েছিলেন জিয়াবাও৷
বারাক ওবামার সঙ্গেও তিনবার শীর্ষ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছিলেন মনমোহন৷ ২০০৯ সালে ওবামা ক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সময় তাঁদের এসব বৈঠক অনুষ্ঠিত হয়৷ একইভাবে পুতিনের সঙ্গেও একাধিকবার বৈঠকের সুযোগ হয় মনমোহন সিংয়ের৷ পিটিআই৷