বিশ্বনেতাদের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থানের ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘসহ বিশ্বনেতারা। গত বৃহস্পতিবার মালির বিদ্রোহী সেনারা দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট আমাদো মৌতানি তৌরেকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এ ঘটনায় বিশ্বব্যাংক ও ফ্রান্স দেশটিতে ত্রাণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। অবশ্য বিদ্রোহী নেতা আমাদো সানোগো গতকাল জানিয়েছেন, আটক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও অন্য কর্মকর্তারা নিরাপদে আছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি ভিত্তিতে মালিতে সংবিধান পুনর্বহাল ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে বিদ্রোহী সেনাদের প্রতি। বিবিসি।