বিশ্ববাসীকে ধন্যবাদ গ্রাসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী ম্যান্ডেলার সঙ্গে গ্রাসা মিশেল ষ ফাইল ছবি
স্বামী ম্যান্ডেলার সঙ্গে গ্রাসা মিশেল ষ ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী গ্রাসা মিশেল। অসুস্থ স্বামী ম্যান্ডেলার জন্য প্রার্থনা করায় তাঁদের ‘দুশ্চিন্তার বোঝা’ কমেছে বলে মন্তব্য করেছেন তিনি। ফুসফুসে সংক্রমণের জন্য ৮ জুন প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে দাবি করা হলেও তিনি এখনো আশঙ্কামুক্ত নন। মিশেল গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, ‘কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই। কিন্তু যে ভালোবাসা আর প্রশান্তি আমরা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ।’ তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা মহাদেশের মানুষ এবং সারা বিশ্ব থেকে হাজারো মানুষের যে ব্যাপক ভালোবাসা ও উদারতা আমরা পেয়েছি তাতে আমাদের দুশ্চিন্তা কমেছে; আমাদের মধ্যে তা ভালোবাসা, সান্ত্বনা ও আশা জুগিয়েছে।’ এএফপি।