বিশ্বভারতীতে যৌন নিগ্রহের ঘটনায় তিন ছাত্র বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়টির তিন ছাত্রসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে। ওই তিন ছাত্রকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে। খবর বিবিসি বাংলার।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এখন কেন্দ্রীয় সরকারের অধীন।
যৌন হয়রানির ঘটনা এবং পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় আতঙ্কিত হয়ে ইতিমধ্যে শান্তিনিকেতন ছেড়ে চলে গেছেন হয়রানির শিকার ছাত্রী।
নিজের বিভাগেরই তিন ছাত্র ও একজন অপরিচিত যুবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত অভিযোগ করেছিলেন সিকিম থেকে পড়তে আসা কলাভবনের ওই ছাত্রী।